ঢাকা     মঙ্গলবার   ০৯ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩ || ২৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নোয়াখালীতে ৩ পিস্তল উদ্ধার, যুবক গ্রেপ্তার 

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০১, ৮ জুন ২০২৬  
নোয়াখালীতে ৩ পিস্তল উদ্ধার, যুবক গ্রেপ্তার 

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে চেকপোস্টে মো. রাহিম (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার শরীরে তল্লাশি চালিয়ে তিনটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

সোমবার (৮ জুন) বিকেলে গোপালপুর-বাংলাবাজার সড়কের বায়তুন নূর জামে মসজিদের সামনে তল্লাশি চালায় বেগমগঞ্জ মডেল থানা পুলিশ। গ্রেপ্তার রাহিম বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ ভূইয়া বাড়ির জসিম উদ্দিনের ছেলে।

আরো পড়ুন:

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলার বিভিন্নস্থানে বিশেষ অভিযান ও চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন লোকজন এবং যানবাহনে তল্লাশি চালানো হয়। এরই অংশ হিসেবে বিকেলে গোপালপুর-বাংলাবাজার সড়কের বায়তুন নূর জামে মসজিদের সামনে চেকপোস্ট বসানো হয়। এ সময় মোটরসাইকেল নিয়ে দ্রুত এক যুবক যাওয়ার সময় তার গতিরোধ করা হয়। পরে কথাবার্তা সন্দেহজনক মনে হলে তার শরীরে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে তার কোমরে রাখা অবস্থায় তিনটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি, তিনটা ম্যাগজিন এবং একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়।

বেগমগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবীবুর রহমান জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকা/সুজন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়