ঢাকা     শনিবার   ২১ মার্চ ২০২৬ ||  চৈত্র ৮ ১৪৩২ || ১ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

তুরাগে সাঁতারে নেমে কলেজছাত্র নিখোঁজ

হাসমত আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৮, ১৪ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তুরাগে সাঁতারে নেমে কলেজছাত্র নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় তুরাগ নদীতে সাঁতার কাটতে নেমে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছে। রোববার দুপুরে নিখোঁজ হওয়ার পর থেকে সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালিয়ে তার সন্ধান মেলেনি।

নিখোঁজ রুবেল হোসেন পাবনা সদরের রবিউল হাসানের ছেলে। তিনি গাজীপুর সিটি করপোরেশনের কোনবাড়ী এলাকায় বসবাস করে চান্দনা চৌরাস্তা এলাকার ভাওয়াল বদরে আলম বিশ্ববিদ্যালয় কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষে লেখাপড়া করেন।

নিখোঁজ রুবেলের বন্ধু নওশাদ জামান জানান, সকালে তারা ১৩ বন্ধু মিলে ইঞ্জিনচালিত নৌকায় করে কালিয়াকৈর উপজেলার মকশ বিলে বেড়ানোর জন্য বের হয়। দুপুর সাড়ে ১২টার দিকে রগুনাথপুর এলাকায় তুরাগ নদীতে পৌঁছালে রুবেল ও শাহান সাঁতার কেটে নদী পার হওয়ার কথা বলে। এক পর্যায়ে তারা চলন্ত নৌকা থেকে নদীতে ঝাঁপ দেয়। তারা সাঁতার কেটে কিছু দূর যাওয়ার পর ওই স্থান দিয়ে যাওয়া মাটিবাহী নৌকা শাহানকে উদ্ধার করে। এ সময় রুবেল নদীর পানিতে সৃষ্ট ঘূর্ণিতে ডুবে যায়।

তিনি আরো জানায়, কালিয়াকৈর ফায়ার স্টেশনের কর্মীরা এবং টঙ্গী ফায়ার স্টেশনের ডুবরি দল তল্লাশি চালিয়ে রুবেলের সন্ধান পায়নি।


রাইজিংবিডি/গাজীপুর/১৪ জুলাই ২০১৯/হাসমত আলী/বকুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়