চাঁপাইনবাবগঞ্জে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
চাঁপাইনবাবগঞ্জে নির্ধারিত ৫৮৫টি ঈদগাহে এবার ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে সদর উপজেলায় ১৮৩টি, শিবগঞ্জে ১৬৩টি, গোমস্তাপুরে ১৪৮টি, নাচোলে ৬১টি এবং ভোলাহাটে ৩০টি ইদগাহে নামাজ আদায় করবেন মুসল্লিরা।
জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হবে নিউমার্কেট সংলগ্ন পুরাতন স্টেডিয়ামে সকাল সাড়ে ৭টায়। এছাড়া, শহরের ফকিরপাড়া ইদগাহে সকাল ৮টায় আরেকটি গুরুত্বপূর্ণ জামাত অনুষ্ঠিত হবে।
চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক গোলাম মোস্তাফা জানান, নির্ধারিত ইদগাহ ছাড়াও স্থানীয় মুসল্লিদের সুবিধার্থে অনেক এলাকায় মসজিদ সংলগ্ন খোলা জায়গা বা অস্থায়ী ইদগাহে জামাত অনুষ্ঠিত হতে পারে।
ইদগাহে স্বেচ্ছাসেবকদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। ধর্মপ্রাণ মুসল্লিরা যাতে কোনো বিঘ্ন ছাড়াই ঈদের নামাজ আদায় করতে পারেন, সেজন্য জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ সার্বক্ষণিক তদারকি করছে।
ঢাকা/শিয়াম/রাজীব