ন্যাটোকে কাপুরুষ বললেন ট্রাম্প
উত্তর আটলান্টিক সামরিক জোট ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি এ কথা বলেছেন।
ন্যাটোর সমালোচনা করে ট্রাম্প বলেছেন, “যুক্তরাষ্ট্র ছাড়া ন্যাটো একটি কাগুজে বাঘ! তারা পারমাণবিক শক্তিধর ইরানকে থামানোর লড়াইয়ে যোগ দিতে চায়নি। এখন সেই লড়াই সামরিকভাবে জেতা হয়ে গেছে, তাদের জন্য ঝুঁকি প্রায় ছিলই না, আর এখন তারা তেলের চড়া দাম নিয়ে অভিযোগ করছে, যা তাদের দিতে বাধ্য করা হচ্ছে, কিন্তু হরমুজ প্রণালী খুলে দিতে সাহায্য করতে চাইছে না, যা কিনা একটি সাধারণ সামরিক কৌশল এবং তেলের এই চড়া দামের একমাত্র কারণ “
ট্রাম্প আরো লিখেছেন, “এটা করা তাদের জন্য খুবই সহজ, ঝুঁকিও খুব কম। কাপুরুষ, আমরা তোমাদের মনে রাখব!”
ঢাকা/শাহেদ