ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে হাঙ্গরের তেলসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৮, ১৯ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চট্টগ্রামে হাঙ্গরের তেলসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন সিনেমা প্যালেস এলাকা থেকে ৩ হাজার ৬০০ লিটার হাঙ্গরের তেলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

শনিবার (১৮ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব তেল জব্দ করা হয়। এসব তেলের দাম প্রায় ২১ লাখ ৬০ হাজার টাকা।

গ্রেপ্তারকৃতরা তিনজন হলেন—মো. রাশেদ (৩২), কাজী সোয়েল (৩২) ও মো. সাগর (২৭)।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন জানিয়েছেন, কক্সবাজার থেকে ট্রাকে করে হাঙ্গরের তেলগুলো ময়মনসিংহে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল তিন ব‌্যক্তি। গোপন সূত্রে এ তথ্য পেয়ে নগরীর সিনেমা প্যালেস এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং ৩ হাজার ৬০০ লিটার হাঙ্গরের তেল জব্দ করা হয়। এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা দায়ের করেছে র‌্যাব।

 

 

চট্টগ্রাম/রেজাউল/রফিক

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়