ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে কুষ্টিয়ায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৮, ১১ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১২:২৯, ১১ ফেব্রুয়ারি ২০২৬
শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে কুষ্টিয়ায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

কুষ্টিয়ায় নির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী

কুষ্টিয়ায় ভোটগ্রহণের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. ইকবাল হোসেনের কার্যালয় থেকে পুলিশ, র‌্যাব, বিজিবি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ স্ব স্ব দায়িত্ব বুঝে নিয়ে ভোটের মাঠে যাওয়ার প্রস্তুুতি গ্রহণ করেছেন।

কুষ্টিয়া জেলা প্রশাসক ও জেলা রিটানিং অফিসার মো. ইকবাল হোসেন জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি আসনে ৬টি উপজেলা, ৫টি পৌরসভা, ৬৬টি ইউনিয়নে ১৭ লাখ ৩১ হাজার ২৩৮ জন সাধারণ ভোটার এবং এর মধ্যে চারটি আসনে ১৩ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৮ লাখ ৫৯ হাজার ৬১৫ জন, নারী ভোটার রয়েছেন ৮ লাখ ৭১ হাজার ৬৪০ জন। ৫৯৯টি কেন্দ্রের মধ্যে ৬৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ এবং চারটি আসনে ১০টি কেন্দ্র পোস্টাল ভোটের জন্য নির্ধারণ করা হয়েছে।

আরো পড়ুন:

তিনি জানান, যেকোনো উদ্ধুত পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের ১৭ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, ৮ প্লাটুন বিজিবি,
সেনাবহিনীর ১৮টি ও র‌্যাবের ৮টি স্টাইকিং ফোর্স কাজ করছে। চারটি আসনের জন্য পুলিশের প্রায় ৬০টি মোবাইল টিম থাকবে, প্রতি দলে ৭ জন করে সদস্য থাকবে। সব মিলিয়ে প্রায় ২ হাজার পুলিশ সদস্য আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে। প্রতিটি কেন্দ্রে ২ জন পুলিশ, ১৫ জন আনসার সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর ১৮ জন সদস্য নিয়োজিত থাকবে।

জেলা প্রশাসক আরো জানান, সব মিলিয়ে নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ার প্রশাসন এখন প্রস্তুুত। আজ বুধবার থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রতিটি কেন্দ্রে অবস্থান করবে। আগামীকাল বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতীহিনভাবে চলবে।

ঢাকা/কাঞ্চন/ফিরোজ 

সর্বশেষ

পাঠকপ্রিয়