শান্তিপূর্ণ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
বৃহস্পতিবার জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে ব্রিফ্রিং করেন সিইসি। ছবি: রাইজিংবিডি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, শান্তিপূর্ণ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) ঢাকার একটি হোটেলে আন্তর্জাতিক পর্যবেক্ষক ও বিদেশি সাংবাদিকদের জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে ব্রিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন,“নির্বাচন যতো কাছাকাছি আসছে, আমরা নিশ্চিত করছি যে ভোট হবে ভোটারবান্ধব, স্বচ্ছ এবং নিরপেক্ষ ভোট এবং গণনার সব প্রক্রিয়া পরিপূর্ণ স্বচ্ছভাবে পরিচালিত হবে।"
সিইসি আরো বলেন, “ব্যালট কেবল বৈধ পরিচয়পত্র দেখানোর পর দেওয়া হবে। ভোট গোপন থাকবে এবং কোনো ধরনের বেআইনি ঘটনা ঘটলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি বলেন, “প্রায় ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং ১৬০-এর বেশি বিদেশি সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষণে রয়েছেন। আপনারা এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করে জনগণের আস্থা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।”
সিইসি বলেন, “কেন্দ্রে প্রেসাইডিং অফিসার, সহকারী ও অন্যান্য ভোটকর্মীরা ভোট নেওয়া ও গণনা পরিচালনা করবেন। ভোট শেষে ফল প্রথমে কেন্দ্রে ঘোষণা করা হবে এবং পরে রিটার্নিং অফিসাররা তা সার্বজনীনভাবে প্রকাশ করবেন।”
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাসুদ, তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ এবং সিনিয়র সচিব আখতার আহমেদ।
ঢাকা/এমএসবি/ইভা