আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে নেওয়া হলো হাসপাতালে
নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বৃহস্পতিবার দুপুরে অধ্যাপক বেলাল উদ্দীন প্রধানকে হাসপাতালে নেওয়া হয়। ছবি: ভিডিও থেকে নেওয়া
অসুস্থ হয়ে পড়ায় ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধানকে হাসপাতালে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বিমানবন্দর থেকে তাকে সৈয়দপুর সিএমএইচে নেওয়া হয়।
নীলফামারী জেলার পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম রাইজিংবিডি ডটকমকে এ কথা জানান।
এর আগে বেলা ১১টার দিকে সৈয়দপুর বিমানবন্দর থেকে অধ্যাপক বেলাল উদ্দীন প্রধানকে আটক করে পুলিশ।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বেলাল উদ্দীন প্রধান সৈয়দপুর বিমানবন্দরে নামলে পুলিশ তাকে তল্লাশি করে। এ সময় তার কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা জব্দ করা হয়। অর্থের উৎস ও ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।
পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, জব্দকৃত টাকা গণনা শেষ হলে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
ঢাকা/সিথুন/ইভা