ঢাকা     শনিবার   ০৪ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২১ ১৪৩২ || ১৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ফলাফল ঘোষণা কেন্দ্রে নেই জারা, চনমনে হাবিবুর 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২০, ১২ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ২১:৫৭, ১২ ফেব্রুয়ারি ২০২৬
ফলাফল ঘোষণা কেন্দ্রে নেই জারা, চনমনে হাবিবুর 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার পর থেকে ঢাকা-৯ আসনের ফলাফল ঘোষণা শুরু হয়। খিলগাঁও মডেল কলেজে চলছে ফলাফল ঘোষণা। 

ফলাফল ঘোষণা শুরুর আগেই কেন্দ্রে হাজির হন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান। কিন্তু আড়াই ঘণ্টা পেরিয়ে গেলেও ফলাফল ঘোষণা কেন্দ্রে উপস্থিত হননি স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা, ছিল না তার কোন এজেন্টও।

আরো পড়ুন:

এই আসনে মোট ভোট কেন্দ্র ১৭৯টি। এখন পর্যন্ত প্রাপ্ত ৫০টি কেন্দ্রের ভোট হিসেব করে দেখা গেছে হাবিবুর প্রায় ১৪ হাজার ভোটে তাসনিম জারার চেয়ে এগিয়ে আছেন। 

ঢাকা/ইয়াসিন/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়