ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নামিবিয়াকে ২১০ রানের টার্গেট দিল ভারত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৯, ১২ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ২২:২৯, ১২ ফেব্রুয়ারি ২০২৬
নামিবিয়াকে ২১০ রানের টার্গেট দিল ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ বৃহস্পতিবার নামিবিয়ার মুখোমুখি হয়েছে ভারত। দিল্লিতে টস জিতে নামিবিয়া ভারতকে ব্যাটিং করতে আমন্ত্রণ জানায়। ভারত ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২০৯ রান সংগ্রহ করেছে। জিততে নামিবিয়াকে করতে হবে ২১০ রান।

ভারতের ইশান কিষাণ ও হার্দিক পান্ডিয়া ফিফটির দেখা পেয়েছেন। ইশান ২৪ বলে ৬টি চার ও ৫ ছক্কায় করেন ৬১ রান। আর পান্ডিয়া ২৮ বলে ৪টি চার ও ৪ ছক্কায় করেন ৫২ রান। এছাড়া তিলক ভার্মা ২৫, শিবম দুবে ২৩, সঞ্জু স্যামসন ২২ রান করেন।

আরো পড়ুন:

বল হাতে নামিবিয়ার জেরহার্ড এরাসমাস ৪ ওভারে ২০ রানে ৪টি উইকেট নেন।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়