ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকায় তারেক রহমান ৩৬ হাজার ভোটে এগিয়ে

নিউজ ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৫, ১২ ফেব্রুয়ারি ২০২৬  
ঢাকায় তারেক রহমান ৩৬ হাজার ভোটে এগিয়ে

তারেক রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনের আংশিক ফলাফল পাওয়া গেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সহকারী রিটার্নিং কর্মকর্তার অফিসের সূত্রে এ তথ্য জানা গেছে।

ফলাফলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পেয়েছেন ৬০ হাজার ২১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী স ম খালিদুজ্জামান পেয়েছেন ২৪ হাজার ৫২৪ ভোট। আংশিক ফলাফলে তারেক রহমান ৩৫ হাজার ৬৯১ ভোটে এগিয়ে রয়েছেন। এ আসনে মোট ভোট কেন্দ্র ১২৪টি।

আরো পড়ুন:

এর আগে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়।  

ঢাকা/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়