ঢাকা     সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জমি সংক্রান্ত বিরোধে চাচাত ভাইকে হত্যা

সাফিউল ইসলাম সাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৭, ৩১ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জমি সংক্রান্ত বিরোধে চাচাত ভাইকে হত্যা

নিজস্ব প্রতিবেদক, সাভার : জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সাভারের আশুলিয়ায় চাচাত ভাইকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম আবু তালেব (৩৫)।

রোববার দুপুরে আশুলিয়ার গোরাট এলাকার দেবনিয়ার গার্মেন্টসের সামনে এই ঘটনা ঘটে।

নিহত আবু তালেবের স্ত্রী কামনা জানান, বাড়ির পাশের বাঁশ ঝাড়ের মালিকানা নিয়ে চাচাত ভাইদের সঙ্গে বিরোধ চলছিল তার স্বামীর। দুপুরে তার স্বামীর মালিকানাধীন বাঁশ ঝাড় থেকে বাঁশ কেটে নেয় তার চাচাত ভাই ইয়াচুব, মাসুদ, মোশারফ ও আবু বাক্কা। এ সময় তার স্বামী প্রতিবাদ করায় ইয়াচুব, মাসুদ, মোশারফ ও আবু বাক্কা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। পরে তাকে পরিবারের সদস্যরা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় অভিযুক্তদের আটক করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল। আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।



রাইজিংবিডি/সাভার/৩১ ডিসেম্বর ২০১৭/সাফিউল ইসলাম সাকিব/বকুল 

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়