ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে ১৩ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৯, ৯ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে ১৩ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর আবাসিক হোটেল থেকে ১৩ হাজার ৪৩০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মিমতানুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সূত্রে তথ্য পেয়ে হোটেল প্যারামাউন্টের একটি কক্ষে অভিযান পরিচালনা করা হয়। এই সময় ওই কক্ষে থাকা শফিকুল ইসলামের ট্রাভেল ব্যাগে তল্লাশি চালিয়ে ১৩ হাজার ৪৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সাথে সম্পৃক্ত বলে র‌্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



রাইজিংবিডি/চট্টগ্রাম/৯ মার্চ ২০১৯/রেজাউল/টিপু

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়