ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজীপু‌রে যুবক‌কে পি‌টি‌য়ে হত্যা

হাসমত আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২০, ৩০ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গাজীপু‌রে যুবক‌কে পি‌টি‌য়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : টাকা লেন‌দেন নি‌য়ে পূর্বশত্রুতার জেরে গাজীপুরে আলা‌মিন (২২) নামে এক যুবককে পি‌টি‌য়ে হত্যা করেছে তার বন্ধুরা।

মঙ্গলবার সকা‌লে গাজীপুর সি‌টি কর‌পো‌রেশ‌নের দ‌ক্ষিণ সালনা এলাকায়  এ ঘটনা ঘ‌টে। নিহত আলা‌মিন  গাজীপুর সি‌টি কর‌পো‌রেশনের বাসন থানা এলাকার তোফাজ্জল হো‌সে‌নের ছে‌লে।

গাজীপুর মে‌ট্রোপ‌লিটন সদর থানার উপ-প‌রিদর্শক (এসআই) আ‌তিকুর রহমান রাইজিংবিডিকে জানান, সকালে দ‌ক্ষিণ সালনা এলাকায় টাকা পয়সা লেন‌দেন নি‌য়ে আলা‌মি‌ন ও তার বন্ধুদের ঝগড়া হয়। এক পর্যা‌য়ে তার বন্ধুরা তাকে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পে‌য়ে পু‌লিশ লাশ উদ্ধার ক‌রে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


রাইজিংবিডি/ গাজীপুর / ৩০ জুলাই ২০১৯/ হাসমত আলী/বুলাকী

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়