ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘সাংবাদিকরা সমাজের দর্পণ’

ফরহাদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৫, ৩০ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সাংবাদিকরা সমাজের দর্পণ’

লক্ষ্মীপুর সংবাদদাতা : জেলার নবাগত পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান বলেছেন, ‘সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ’।

সমাজের বিভিন্ন বিষয়ে আগাম তথ্য দিয়ে অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুন্দর সমাজ গঠনে অবদান রাখছেন সাংবাদিকরা। জনগণ ও পুলিশের মধ্যে সেতুবন্ধন তৈরি করে পুলিশের সহায়ক শক্তি হিসেবে কাজ করছেন তারা।

মঙ্গলবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন পুলিশ সুপার।

পুলিশ সুপার আরো বলেন, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও চাঁদাবাজ দমনে জেলা পুলিশ জিরো টলারেন্সে থেকে কাজ করবে। দল-মত নির্বিশেষে অপরাধীরা যত বড় ক্ষমতাশালীই হোক তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। অপরাধে পুলিশ সদস্য জড়িত থাকলে নিয়মিত মামলা করাসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জনগণের জানমালের নিরাপত্তায় দুষ্টের দমন ও শিষ্টের পালন নিশ্চিত করবে পুলিশ।

সভায় অতিরিক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল। সভায় আরো উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মারুপা নাজনীন, ডি আই ওয়ান ইকবাল হোসেন, ডিবির ওসি মোক্তার হোসেন, সদর থানার ওসি আজিজুর রহমান মিয়াসহ স্থানীয় অর্ধশতাধিক সাংবাদিক।

 

রাইজিংবিডি/লক্ষ্মীপুর/৩০ জুলাই ২০১৯/ফরহাদ হোসেন/বুলাকী

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়