ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক ৫

হাসান উল রাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৯, ১ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক ৫

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : শহরের বরফকল এলাকায় ফয়সাল নামে এক যুবকে পিটিয়ে হত্যার ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার রাতে এঘটনা ঘটে। নিহত ফয়সাল  সিদ্ধিরগঞ্জ থানার এনায়েতনগর এলাকার নুরুজ্জামানের ছেলে। তিনি পেশায় এসি ফ্রিজ মিস্ত্রী।

নিহতের খালাতো ভাই আসিফ রাইজিংবিডিকে জানান, শহরের বরফকল এলাকার সামিয়া নামে এক মেয়ের সাথে ফয়সালের দীর্ঘদিনের প্রেমের সর্ম্পক ছিল। বুধবার বিকেল ৫টায় বাসা থেকে বের হয়ে সে আর বাড়ি ফিরেনি। পরে জানতে পারি রাতে সামিয়ার সাথে দেখা করতে গেলে তার স্বজনরা তাকে পিটিয়ে আহত করে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহরের ৩শ’ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান রাইজিংবিডিকে জানান, ধারনা করা হচ্ছে প্রেমঘটিত বিষয়ের জেরে প্রেমিকার স্বজনরা তাকে পিটিয়ে হত্যা করেছে। এঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার অভিযোগ করলে এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

 

রাইজিংবিডি/নারায়ণগঞ্জ/০১ আগস্ট, ২০১৯/হাসান উল রাকিব/বুলাকী

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়