ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টঙ্গীতে দুই তক্ষকসহ গ্রেপ্তার ১

হাসমত আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৮, ২৯ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টঙ্গীতে দুই তক্ষকসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী থেকে দুইটি তক্ষকসহ (বন্য প্রাণী) এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দিবাগত মধ্যরাতে টঙ্গীর মুদাফা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আইয়ুব আলী (৪০) টঙ্গীর মুদাফা পূর্বপাড়া এলাকার মৃত রহমত আলী ছেলে। তিনি মুদাফা খলিল মার্কেট কান্নারটেক এলাকার আলমগীর মাস্টারের বাড়ির ভাড়া থাকতেন।

জিএমপির টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমদাদুল হক রাইজিংবিডিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে আইয়ুব আলীর নিকট থেকে ২টি তক্ষক উদ্ধার করে তাকে গ্রেপ্তার করা হয়। তক্ষক দু’টির কথিত আনুমানিক মূল্য দেড় কোটি টাকা। এ ব্যাপারে মামলা হয়েছে।


রাইজিংবিডি/ গাজীপুর / ২৯ আগস্ট ২০১৯/ হাসমত আলী/বুলাকী

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়