ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব্যবসায়ীর ১৬ লক্ষাধিক টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২২, ২৯ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্যবসায়ীর ১৬ লক্ষাধিক টাকা ছিনতাই

গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় গুলি করে এক ব্যবসায়ীর  ১৬ লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।

রোববার বেলা পৌনে ১১টার দিকে চান্দনা চৌরাস্তার সিয়াম ফিলিং স্টেশনের কাছে ঢাকা-জয়দেবপুর সড়কে এ ঘটনা ঘটে। এসময় ছিনতাইকারীদের মারধরে জাপান ট্যোবাকোর মালিক নূরুল হক রতন ও কর্মচারী সোহেল আহত হয়েছেন।

নূরুল হক রতন রাইজিংবিডিকে জানান, তিনি তার ছয় কর্মচারী নিয়ে চান্দনা চৌরাস্তার অফিস থেকে ১৬ লাখ ৪১ হাজার টাকা নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পূবালী ব্যাংকের উদ্দেশ্যে হেঁটে রওয়ানা দেন। অফিস থেকে কিছুদূর যাওয়ার পর সকাল পৌনে ১১টার দিকে পিছন থেকে ৫-৬ জন ছিনতাইকারী লাঠিসোটা ও রড নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে তিনি ও কর্মচারী সোহেল আহত হন। এক পর্যায়ে ছিনতাইকারীরা চার রাউন্ড ফাঁকা গুলি চালিয়ে সোহেলের হাতে থাকা টাকার ব্যাগ নিয়ে দ্রুত মোটরসাইকেলযোগে জয়দেবপুরের দিকে চলে যায়।

এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ওসি কাওসার আহমেদ চৌধুরী রাইজিংবিডিকে জানান, ছিনতাইকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। তবে গুলির বিষয়টি তিনি নিশ্চিত নন।

 

গাজীপুর/হাসমত আলী/বুলাকী

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়