ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৭, ২৯ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

জেলার শাহজাদপুর উপজেলায় স্ত্রী হত্যার দায়ে রাশিদুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত রাশিদুল শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের আবদুল মতিনের ছেলে।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আনোয়ার পারভেজ লিমন এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালে পোতাজিয়া গ্রামের আব্দুল মতিনের ছেলে রাশিদুল ইসলামের সঙ্গে একই উপজেলার আন্দারকোটা পাড়া গ্রামের আব্দুস ছালামের মেয়ে সালমা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর রাশিদুল বাবা-মা ও স্ত্রীকে নিয়ে তার শ্বশুর বাড়ির কাছে দরগাপাড়া গ্রামে বসবাস করতে থাকেন। বিয়ের কিছুদিন পর থেকে রাশিদুল তার স্ত্রী সালমা খাতুনের কাছ যৌতুকের দাবিতে নির্যাতন শুরু করেন। এ অবস্থায় সালমা খাতুন নয় মাসের গর্ভবতী হলে তাকে তার বাবার বাড়িতে নিয়ে আসা হয়। ২০১১ সালের ২৩ জানুয়ারি রাতে রাশিদুল তার শ্বশুর বাড়িতে এসে ছালমা ও তার ছোট বোন শাপলা খাতুনের সঙ্গে টিভি দেখতে থাকেন। পরে রাত ৮টার দিকে বেড়ানোর কথা বলে রাশিদুল তার স্ত্রীকে বাইরে নিয়ে গিয়ে তার শ্বশুর বাড়ির কাছে তারিকুল ইসলামের বাঁশঝাড়ের নিচে মারপিট করেন এবং শ্বাসরোধে হত্যা করেন। অনেক খোঁজ করার পর রাত সাড়ে ১২টার দিকে ডোবার কাছে ছালমার মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন। এ ঘটনায় ছালমার বাবা আব্দুস ছালাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে বিচারক আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।

 

সিরাজগঞ্জ/অদিত্য রাসেল/বুলাকী

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়