ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

করোনাকালে নিবেদিত এক সমাজসেবক

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৯, ২৭ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনাকালে নিবেদিত এক সমাজসেবক

শাহেনা আক্তার নামে এক দরিদ্র নারী জেলার শায়েস্তাগঞ্জের পুরানবাজারে ১০ টাকা কেজি দরের চাল নিতে এসেছেন। তার মুখে মাস্ক নেই।

আব্বাস উদ্দিন তালুকদারের চোখে পড়তেই তিনি এই নারীকে একটি মাস্ক উপহার দেন। তাকে মুখে মাস্ক না পড়লে করোনার বিপদের কথা জানিয়ে সতর্কভাবে চলার পরামর্শ দেন।

কেবল এই নারীই নন, এমন কোন নারী পুরুষের সাথে হাট বাজারে মাস্ক ছাড়া দেখা হলে তাকেই একটি মাস্ক উপহার দেন এই সমাজসেবক। ঘুরে ঘুরে মাস্ক উপহার দেয়া এখন তার অভ্যাসে পরিণত হয়েছে।

শনিবার (২৭ জুন) শায়েস্তাগঞ্জের পুরানবাজারে দেখা হয় তার সাথে। আলাপকালে এমনটিই জানালেন সমাজসেবক আব্বাস উদ্দিন তালুকদার।

তিনি জানান, করোনা পরিস্থিতির শুরু থেকে এ পর্যন্ত তিনি সাধ্য অনুযায়ী মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, খাদ্যসামগ্রী ও আর্থিক অনুদান বিতরণ করে চলেছেন।

শায়েস্তাগঞ্জ পৌরসভার বিরামচর গ্রামের এ বাসিন্দা জানালেন, করোনা পরিস্থিতির শুরু থেকে এ পর্যন্ত তিনি প্রায় ৭ লাখ টাকার অনুদান বিতরণ করেছেন। তিনি নিঃস্বার্থভাবে অসহায় মানুষের পাশে আছেন।

এসময় সেখানে উপস্থিত আরেক সমাজসেবক এমরান সরদার বলেন, ‘নির্বাচিত কোন জনপ্রতিনিধি না হয়েও আব্বাস উদ্দিন তালুকদার অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তার এ কার্যক্রমকে আমি স্বাগত জানাই।'

 

মামুন/টিপু

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়