ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে প্রাইভেট ক্লিনিক সিলগালা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫১, ২২ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
গাজীপুরে প্রাইভেট ক্লিনিক সিলগালা

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় একটি প্রাইভেট ক্লিনিক সিলগালা এবং মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ জুলাই) পরিচালিত ওই ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসা. ইসমত আরা।

তিনি জানান, কাপাসিয়া শহরের আল-হায়াত জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনেস্টিক সেন্টার নামের প্রাইভেট ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স ও ক্লিনিক পরিচালনা করার প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ক্লিনিকের মালিক মো. আজিজুর রহমান আজিজকে ৫ হাজার জরিমানা করা হয়। এ সময় ক্লিনিক সিলগালা করে কাগজপত্র হালনাগাদ না করা পর্যন্ত ক্লিনিক বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।

 

হাসমত/বকুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়