ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টাঙ্গাইলের পাইকড়ার বালিহাটি বাজারে আগুন

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৬, ২৫ ফেব্রুয়ারি ২০২১  
টাঙ্গাইলের পাইকড়ার বালিহাটি বাজারে আগুন

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাইকড়ার বালিহাটি বাজারে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়া‌রি) ভোরে উপজেলার বালিহাটি বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. রেজাউল করিম বলেন, উপজেলার পাইকড়ার বালিহাটি বাজারে একটি ইলেকট্রনিকের দোকানে আগুন লাগে। পরে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কালিহাতি এবং এলেঙ্গা ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।  

তিনি বলেন- প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত্র হয়েছে। অগ্নিকাণ্ডে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আবু কাওছার/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়