ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কক্সবাজারে বাস-মাইক্রোবাসে সংঘর্ষ, চালকসহ নিহত ২

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২১, ২৭ ফেব্রুয়ারি ২০২১  
কক্সবাজারে বাস-মাইক্রোবাসে সংঘর্ষ, চালকসহ নিহত ২

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ২ জন নিহত এবং ৭ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন, চকরিয়া উপজেলার ডুলাহাজারা এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে মাইক্রোবাস চালক এনামুল হক (২২) এবং পেকুয়া উপজেলার শিলখালী এলাকার চান মিয়ার ছেলে আবু তালেব (৪০)।

আহতদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি। হতাহতরা সবাই দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটির যাত্রী। 

শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৬ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে, জানিয়েছেন চকরিয়ার চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, সকালে কক্সবাজারমুখি যাত্রীবাহী এনা পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়।  মাইক্রোবাসটির চালক ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরো ৮ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আরো একজন মারা যান।

উপ-পরিদর্শক জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে। ঘটনার পরপরই বাসটির চালক ও সহকারি পালিয়ে গেছে।

নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

রুবেল/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়