ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুই সন্তানের মা খুন: স্বামী পলাতক, শাশুড়ি আটক

চুয়াডাঙ্গা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৫, ২৭ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৫:৪৭, ২৭ ফেব্রুয়ারি ২০২১
দুই সন্তানের মা খুন: স্বামী পলাতক, শাশুড়ি আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামে স্বামীর বিরুদ্ধে দুই সন্তানের জননী নুরজাহান খাতুনকে (৩২) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় স্বামী জাহান আলী পলাতক রয়েছেন।  তবে, শাশুড়িকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৬ ফ্রেরুয়ারি) গভীর রাতে ঘটনাটি ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। শনিবার (২৭ ফ্রেরুয়ারি) সকালে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত নুরজাহানের মা রহিমন বেগম জানান, প্রায়ই মেয়েকে নির্যাতন করতো স্বামী ও শাশুড়ি। এর আগে একবার আমার মেয়েকে তালাকও দিয়েছিল। দুটি সন্তানের কথা ভেবে আবারও সংসার পাতিয়ে দেয় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। 

দামুড়হুদা মডেল থানার ওসি আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, নিহত গৃহবধূর শরীরে নির্যাতনের একাধিক চিহ্ন রয়েছে। বিশেষ করে মাথায় ও চোখে নির্মমভাবে আঘাত করা হয়েছে।

এ ঘটনায় নিহতের ভাই সুন্নত আলী বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এম এ মামুন/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়