ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দাঁড়িয়ে থাকা ট্রাকে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫১, ২৮ মার্চ ২০২১   আপডেট: ১৭:৫২, ২৮ মার্চ ২০২১
দাঁড়িয়ে থাকা ট্রাকে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩ 

চট্টগ্রামের লোহাগাড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে মাইক্রোবাসের ধাক্কায় তিন জন নিহত হয়েছেন। 

রোববার (২৮ মার্চ) ভোররাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ‌্যে শাহ আলম নামে একজনের নাম জানা গেছে। বাকি দুজনের নাম পরিচয় পাওয়া যায়নি। 

আরো পড়ুন:

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ভোরে একটি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। অপর দুই জনকে হাসপাতালে নিলে সেখানে তাদের মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত ট্রাক ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে।’

রেজাউল করিম/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়