ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাবার হাত ছেড়ে মহাসড়কে প্রাণ গেলো শিশুর

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩১, ২৯ মার্চ ২০২১   আপডেট: ১২:৪৪, ২৯ মার্চ ২০২১
বাবার হাত ছেড়ে মহাসড়কে প্রাণ গেলো শিশুর

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বাবার হাত ছেড়ে দৌড় দিয়ে মহাসড়ক পার হওয়ার সময় কার্ভাডভ্যান চাপায় প্রাণ গেল তোহা হোসেন নামে ৭ বছরের এক শিশুর।

সোমবার (২৯ মার্চ) সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলা বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। 

শিশু তোহা নওগাঁ ইউনিয়নের মাটিয়া মালিপাড়া গ্রামের আয়নাল হোসেনের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য শামিম হোসেন ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পবিত্র শবেবরাতের বাজার করার জন্য আয়নাল হোসেন তার ছেলে তোহাকে সঙ্গে নিয়ে খালকুলা বাজারে যায়। কেনাকাটা করে মহাসড়ক পার হতে গিয়ে হঠাৎ করেই শিশু তোহা বাবার হাত ছেড়ে দৌড়ে মহাসড়ক পার হওয়ার চেষ্টা করে। এ সময় দ্রুতগামী একটি ঔষধ পরিবহনের কার্ভাডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশু তোহা মারা যায়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী এতথ্য নিশ্চিত করেছেন।  তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

অদিত্য রাসেল/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়