মৎস্য ঘেরের নিরাপত্তাকর্মী হত্যায় ৩ জনের যাবজ্জীবন
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
খুলনার ফুলতলায় মৎস্য ঘেরের নিরাপত্তাকর্মী আব্দুল কুদ্দুস শেখ হত্যা মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
একইসঙ্গে আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (২৯ মার্চ) দুপুরে খুলনার সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- মাহবুব মোল্ল্যা (৩০), সিদ্দিক মোল্ল্যা (৫০) ও ইসরাইল মোড়ল (৩৫)।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এনামুল হক বলেন, পেনাল কোড ১৮৬০ এর ৩০২/৩৪ ধারায় উল্লেখিত রায় প্রদান করা হয়। এছাড়া পেনাল কোড ১৮৬০ এর ২০১ ধারায় প্রত্যেক আসামিকে আরও সাত বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সে সঙ্গে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
খুলনা/নূরুজ্জামান/টিপু