ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

খাগড়াছড়ির সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

খাগড়াছড়ি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩০, ৩১ মার্চ ২০২১   আপডেট: ০৭:৩৫, ১ এপ্রিল ২০২১
খাগড়াছড়ির সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

ফাইল ছবি

করোনা সংক্রমণ প্রতিরোধে খাগড়াছড়ির সব পর্যটন কেন্দ্র ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। 

বুধবার (৩১ মার্চ) বিকেলে খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। 

আরো পড়ুন:

আগামীকাল বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে এ বিজ্ঞপ্তি কার্যকর হবে এবং পরবর্তী ১৪ দিন জেলার সকল পর্যটন কেন্দ্রে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। 

এদিকে উচ্চ মাত্রার করোনা সংক্রমণ প্রতিরোধে সারাদেশের মতো পাহাড়ী জেলা খাগড়াছড়িতে রাত ১০টার পর জরুরি সেবার কাজে নিয়োজিত ব্যক্তি ও পরিবহনের চলাচলও নিষিদ্ধ করা হয়েছে। 

খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস জানান, স্বাস্থ্যবিধি পালনে জনগণকে সচেতন করতে প্রচারণার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত চলছে।

নুরুচ্ছাফা মানিক/সনি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়