ঢাকা     রোববার   ১০ মে ২০২৬ ||  বৈশাখ ২৭ ১৪৩৩ || ২২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

 ‘শিশু বক্তা’ রফিকুল ২ দিনের রিমান্ডে

গাজীপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৬, ১৬ এপ্রিল ২০২১   আপডেট: ১৬:০৪, ১৬ এপ্রিল ২০২১
 ‘শিশু বক্তা’ রফিকুল ২ দিনের রিমান্ডে

ফাইল ফটো

রাষ্ট্রবিরোধী, উস্কানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বিতর্কিত ‘শিশু বক্তা’ রফিকুল ইসলামকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (১৬ এপ্রিল) বিকেলে তার রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ইসমাইল হোসেন

গত মঙ্গলবার (১৩ এপ্রিল) গাছা থানার পুলিশ রফিকুল ইসলামের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করেন। ঐদিন আদালতের বিচারক ১৫ এপ্রিল রিমান্ডের দিন ধার্য করেন। গাজীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শেখ নাজমুন নাহার তার দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

এর আগে রফিকুল ইসলামের গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা থেকে তাকে আটক করে র‌্যাব।

র‌্যাব-১ ডিএডি মোহাম্মদ খালেক বাদি হয়ে গাছা থানায় বিতর্কিত বক্তা রফিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছিলেন।

রেজাউল করিম/সনি

সর্বশেষ

পাঠকপ্রিয়