ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঘরে ঢুকে তরুণীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ১ 

সাভার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০০, ২২ এপ্রিল ২০২১   আপডেট: ১৩:০১, ২২ এপ্রিল ২০২১
ঘরে ঢুকে তরুণীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ১ 

সাভারের আশুলিয়ায় ঘরে ঢুকে তরুণীকে ধর্ষণের অভিযোগে মো. ইমন সরদার (১৯) নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মো. জিয়াউর রহমান চৌধুরী।

আরো পড়ুন:

সোমবার রাত ৮টার দিকে আশুলিয়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ১৮ এপ্রিল আশুলিয়ার বাইপাইল নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ১৯ এপ্রিল আশুলিয়া থানায় ইমন হোসনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়।
গ্রেপ্তার মো. ইমন সরদার গোপালগঞ্জ জেলার বাসিন্দা।

র‌্যাব জানায়, গত তিন সপ্তাহ আগে চাকরির আশায় গ্রামের বাড়ি থেকে মামাতো বোন ও ভগ্নিপতির ভাড়া বাসায় আসেন ওই নারী। ঘটনার দিন বাসায় কেউ না থাকার সুযোগে একই বাসার দ্বিতীয় তলার বাসিন্দা ইমন ওই ঘরে ঢুকে ভুক্তভোগীকে ধর্ষণ করে। এসময় তরুণীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই সে পালিয়ে যায়। এরপর থানায় অভিযোগ করা হলে র‌্যাবের অভিযানিক দল আসামিকে ধরতে অভিযান চালায়। পরে আশুলিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ইমন ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে।

সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মো. জিয়াউর রহমান চৌধুরী জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়া ভবিষ্যতে এমন যেকোনো অপরাধীকে ধরতে র‌্যাব অভিযান চালিয়ে যাবে।

সাব্বির/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়