ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কাপ্তাইয়ের দুর্গম পাহাড়ি এলাকায় নৌবাহিনীর মানবিক সহায়তা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৬, ২৭ এপ্রিল ২০২১  
কাপ্তাইয়ের দুর্গম পাহাড়ি এলাকায় নৌবাহিনীর মানবিক সহায়তা

করোনা মোকাবেলায় কাপ্তাইয়ের দুর্গম বিভিন্ন এলাকায় অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্য, অর্থ সহায়তা এবং ইফতার সামগ্রী বিতরণ করছে নৌবাহিনী সদস্যরা। 

মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত কাপ্তাই গভাঘোনা, বাঙ্গালি পাড়া, ধানপাতা, বনিকটিলা, চেয়ারম্যান পাড়া, হেডম্যান পাড়া এলাকায় নিম্ন আয়ের ৫০০টি পরিবারের মাঝে নৌবাহিনীর কাপ্তাই বানৌজা শহীদ মোয়াজ্জে-এর উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান করা হয়। 

খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে চাল, ডাল, চিনি, তেল, আটা, ছোলা ও লবণসহ বিভিন্ন খাদ্য ও ইফতার সামগ্রী প্রদান করা হয়। 

এছাড়াও ডাঙ্গাচর অসহায় দিনমজুর, কর্মহীন ১০০ পিরবারের মাঝে কমডোর সোয়াডস কমান্ড কর্তৃক চাল, ডাল, ছোলা, চিনি, আলু, লবণ, পেঁয়াজ, মুড়ি, তৈল, রসুন, আদা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া বিতরণ করা হয়।

কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের অধিনস্থ এলাকায় অনুরূপ ত্রাণ সামগ্রী বিতরণ কর্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন কাপ্তাই বানৌজা শহীদ মোয়াজ্জেম ঘাঁটির কর্মকর্তারা। 

উল্লেখ্য, করোনায় উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় নৌসদস্যরা দেশব্যাপী সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। দেশের করোনা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

রেজাউল করিম/সনি

সর্বশেষ

পাঠকপ্রিয়