পদ্মায় নৌ দুর্ঘটনা : ৬ সদস্যের তদন্ত কমিটি
মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মাদারীপুরের শিবচরে বাংলাবাজার ফেরিঘাটে বালুবাহী বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে ২৬ জন নিহত হয়েছেন। এ ঘটনা তদন্তে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসক।
সোমবার (৩ মে) জেলা প্রশাসক ড. রহিমা খাতুনকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
জেলা প্রশাসক ড. রহিমা খাতুন রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার ভোরে শিবচর উপজেলায় বাংলাবাজার ফেরিঘাটে বালুবাহী বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে ২৬ জন নিহত হন। এ ঘটনায় নিখোঁজ আছেন বেশ কয়েকজন।
## পদ্মায় বাল্কহেড ও স্পিডবোট সংঘর্ষে নিহত ২৬
## পদ্মায় নিহতদের প্রত্যেক পরিবার পাবে ২০ হাজার টাকা
বেলাল রিজভী/ইভা