ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সুন্দরবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২১, ৩ মে ২০২১   আপডেট: ১৮:৫৫, ৩ মে ২০২১
সুন্দরবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

ফাইল ছবি

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায় আগুন লেগেছে।

সোমবার (৩ মে) দুপুরে আগুন লাগে।

আরো পড়ুন:

বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন।

বন কর্মকর্তা জানান, ঘণ্টাখানেক আগে দাসের বারানি এলাকায় আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সঙ্গে বনরক্ষীরাও কাজ করছে। আগুন যাতে বনের মধ্যে ছড়াতে না পারে সে জন্য আগুন লাগা স্থানের চার-পাশে ফায়ার ক্যানেল কাটা শুরু করা হয়েছে। আশা করা হচ্ছে, খুব তারাতারি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

তবে কীভাবে আগুন ধরেছে এবং কি পরিমাণ জায়গায় আগুন ছড়িয়েছে তা জানাতে পারেনি এই বন কর্মকর্তা।

টুটুল/বুলাকী

সর্বশেষ

পাঠকপ্রিয়