ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

র‌্যাব অভিযানে ৬ বালু উত্তোলনকারী আটক, ৩ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৩, ৩ মে ২০২১  
র‌্যাব অভিযানে ৬ বালু উত্তোলনকারী আটক, ৩ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতে ৬ জনকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩ মে) বেলা ১১ টায় র‌্যাব-১২ এর ৩ নং ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সোমবার ভোর রাতে র‌্যাব সদস্যরা ঘাটাইলের জামুর্কী এলাকায় অভিযান চালায়। এ সময় সরকারি খাস থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারী কদমতলী গ্রামের মো. আলমগীর হোসেন, চাঁনতারা গ্রামের মো. আলাউদ্দিন, হরিপুর গ্রামের মনিরুজ্জামান মিন্টু, ঘাটাইল পশ্চিমপাড়া গ্রামের মো. সোহেল রানা ও মো. আলম হোসেন, বীর ঘাটাইল নিশিকান্ত গ্রামের উজ্জল চৌধুরীকে আটক করা হয়।

পরে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমারের ভ্রাম্যমাণ আদালতে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(গ) ধারায় ৬ জনকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

কাওছার/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়