ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নাটোরে নৈশ প্রহরীদের বেঁধে ডাকাতি, আটক ৫

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৮, ৩ মে ২০২১  
নাটোরে নৈশ প্রহরীদের বেঁধে ডাকাতি, আটক ৫

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় দোকানে ডাকাতির অভিযোগে আন্তঃজেলা ডাকাতদলের ৫ সদস্যকে গ্রেপ্তার ও ডাকাতির কাজে ব্যবহৃত মিনি ট্রাক জব্দ করেছে পুলিশ।

সোমবার (৩ মে) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা।

পুলিশ সুপার জানান, চলতি বছরের ২১ জানুয়ারি রাত পৌনে দুইটার দিকে বাগাতিপাড়া তমালতলা বাজারে নৈশ প্রহরীদের বেঁধে ডাকাতির ঘটনায় অজ্ঞাতনামা ১০/১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তারপর থেকেই পুলিশ চারটি টিম গঠন করে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এরই অংশ হিসেবে রবিবার (২ মে) বিভিন্ন জেলা থেকে ৫ ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার ছোট বেড়াগাঁও গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে আব্দুর রহমান, নওগাঁ জেলার নওগাঁ সদরের ভবানীপুর গ্রামের মৃত মণ্ডলের ছেলে শাজাহান মন্ডল, একই থানার মৃত তমিজ মোল্লার ছেলে মোহাম্মদ নাসের, রাজশাহী জেলার বাঘা থানার ধন্দহ গ্ৰামের গুলজার হোসেনের ছেলে সেলিম এবং রাজশাহী জেলার বাগমারা থানার ফূলপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে শাহিন আলম।

আরিফুল/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়