ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যেমন চলছে চাঁপাইনবাবগঞ্জের লকডাউন

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪০, ২৫ মে ২০২১  
যেমন চলছে চাঁপাইনবাবগঞ্জের লকডাউন

করোনাভাইরাস সংক্রমণ রোধে চাঁপাইনবাবগঞ্জে চলছে ৭ দিনের বিশেষ লকডাউন। জেলা শহরে কড়াকড়ি চললেও শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলায় চলছে ঢিলেঢালা লকডাউন।

মঙ্গলবার (২৫ মে) সকালে দেখা যায়, জেলা শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। এসব চেকপোস্টে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে।  

দেখা গেছে, জেলা শহরের কোথাও কোনো গাড়ির চাপ ছিলোনা। অন্যদিকে শহরের অনেকেই বাড়ি থেকে বের হননি।  

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পাশেই ছিলো একটি চেকপোস্ট। একজন ভ্যানচালক এইপথে পুরাতন বাজারের দিকে যাচ্ছিল। ওই চেকপোস্টে থাকা পুলিশ সদস্যরা তার কাছে জানতে চান- কোথায় যাবেন? কী এমন জরুরী কাজ আছে? ভ্যানচালক সঠিক উওর দিতে না পারায় তাকে বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়।

এ দিকে শিবগঞ্জ উপজেলায় তেমন কোনো কড়াকড়ি ছিলো না। আগের মতোই ছিলো সড়কে গাড়ির চাপ।  রাস্তাঘাটে আড্ডায় সরব ছিলো মানুষ। খোলা ছিলো অনেক হোটেল ও মুদি দোকান। প্রশাসনের কোন গাড়িকে টহল দিতে দেখা যায়নি।  

ভোলাহাটের উপজেলায়ও লকডাউনে সবকিছুই ছিলো অন্যদিনের মতোই স্বাভাবিক। ভোলাহাট কলেজ মোড়ে চায়ের দোকানে ১০-১২ জন চা পান করছিলেন। তাদেরকে লকডাউন সম্পর্কে জানালে তারা তাচ্ছিল্য ভরে হেসে উড়িয়ে দেন।

মেহেদী/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়