ঢাকা     শুক্রবার   ১৫ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১ ১৪৩৩ || ২৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাজশাহী মেডিক‌্যালে আরও ১৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২০, ২৮ জুলাই ২০২১  
রাজশাহী মেডিক‌্যালে আরও ১৮ জনের মৃত্যু

রাজশাহী মেডিক‌্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ জুলাই) সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মারা যাওয়া ১৮ জনের মধ্যে ছয় জনের করোনা পজিটিভ ছিলো। বাকি ১২ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে তারা মারা যান। এর আগে এ হাসপাতালে গত ২৮ জুন ও ১৪ জুলাই দুই দিন সর্বোচ্চ ২৫ জন করে মারা যান।

আরো পড়ুন:

মৃত ১৮ জনের মধ্যে রাজশাহীর ছয় জন, নাটোরের তিন জন, পাবনার সাত জন এবং কুষ্টিয়া ও মেহেরপুরের একজন করে রোগী ছিলেন। এ নিয়ে চলতি মাসের ২৮ দিনে ৪৮২ জনের মৃত্যু হলো। এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০ জন। বুধবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছেন ৪০৩ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ৫১৩টি।

 

তানজিমুল হক/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়