চাঁপাইনবাবগঞ্জের সেই বিরল শিশুটি মারা গেছে
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের এক বেসরকারি ক্লিনিকে পুরুষাঙ্গ ও যৌনাঙ্গসহ অর্ধেক মাথা নিয়ে জন্ম নেওয়া শিশুটি মারা গেছে। জন্ম নেওয়ার প্রায় ৫ ঘণ্টা পর শিশুটির মৃত্যু হয়।
শনিবার (২৮ আগস্ট) বেলা ১২টার দিকে শিশুর বাবা নাসির হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
শুক্রবার (২৭ আগস্ট) দিবাগত রাতে উপজেলার মহানন্দে ক্লিনিক অ্যান্ড ডায়াগনেস্টিক সেন্টারে শিশুটির জন্ম হয়।
বাবা নাসির হোসেন রাইজিংবিডিকে বলেন, ‘গত শুক্রবার (২৭ আগস্ট) রাত ১০টায় উপজেলার মহানন্দা ক্লিনিক অ্যান্ড ডায়াগনেস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনে আমার সন্তানের জন্ম হয়। রাতেই আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল, এরকম অপরিপূর্ণ শিশু বেশিক্ষণ বাঁচবে না। তাই আমরা শিশুটিকে বাড়িতে নিয়ে আসি। এরপর অনুমানিক রাত দেড়টায় শিশুটি মারা যায়।’
শিয়াম/বুলাকী
দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না: প্রধানমন্ত্রী