ঢাকা     বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬ ||  বৈশাখ ৩১ ১৪৩৩ || ২৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পোশাক কারখানা থেকে যুবক নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৬, ২৮ সেপ্টেম্বর ২০২১  
পোশাক কারখানা থেকে যুবক নিখোঁজ

গাজীপুরের কাশিমপুরে পোশাক কারখানায় কর্মরত আসাদুজ্জামান ইমরান (২৫) ৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ২০ সেপ্টেম্বর সকাল ৭ টায় বাসা থেকে তিনি অফিসের উদ্দেশে বের হন। এরপর আর সন্ধান মেলেনি তার। 

আসাদুজ্জামান ইমরান কাশিমপুরের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের এসএস ফ্যাশন লিমিটেড কারখানায় প্ল্যানিং ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন।  তার আইডি নং ১০১৯৫৪০।  

ইমরানকে ফেরত পেতে গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন তার বাবা সেলিম হোসাইন মোল্লা (৫০)।

আসাদুজ্জামান ইমরান বরিশালের বাকেরগঞ্জ থানার উত্তমপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৃধাপাড়া নাছির উদ্দীনের বাসায় সপরিবারে ভাড়ায় থাকতেন।

থানার সাধারণ ডায়েরি থেকে জানা যায়, ইমরান প্রতিদিনের মতো গত ২০ সেপ্টেম্বর সকাল ৭ টায় বাসা থেকে অফিসের উদ্দেশ্য বের হন। পরে ওইদিন বিকেল ৪ টার দিকে উক্ত প্রতিষ্ঠান থেকে হাবিবা নামের একজন তার পরিবারে ফোন দেয়। ফোন দিয়ে জানান আসাদুজ্জামান ইমরান সকাল সাড়ে ৮ দিকে অফিস থেকে বের হয়ে গেছে। তারপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

বাবা সেলিম হোসাইন মোল্লা জানান, আমরা সম্ভব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও আমার ছেলেকে পাচ্ছি না। তার স্ত্রী দিশেহারা, তার একটি ১০ মাসের একটি সন্তান রয়েছে।  আমার ছেলের উচ্চতা ৫ফিট ৩ ইঞ্চি, গায়ের রং ফর্সা। তার পরনে ছিলো নেভি ব্লু  শার্ট ও জিন্স প্যান্ট। 

গাজীপুর/রেজাউল/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়