জুয়ার আসর থেকে আওয়ামী লীগ-বিএনপির নেতাসহ গ্রেপ্তার ১১
নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নাটোর নলডাঙ্গা উপজেলার হালতি বিলে নৌকায় জুয়ার আসর থেকে আওয়ামী লীগ ও বিএনপির নেতাসহ ১১ জনকে আটক করেছে নলডাঙ্গা থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে গ্রেপ্তার ১১ জনকে আদালতে পাঠানো হয়েছে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন— ব্রহ্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও হলুদ ঘর পশ্চিমপাড়া গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে মো. তাজুল উদ্দিন (৫৫), পিপরুল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ঠাকুর লক্ষীকোল গ্রামের মৃত করিম শিকদরের ছেলে মো. আসরাফুল ইসলাম হুমায়ূন শিকদার (৫৪), পিপরুল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক ইউপি সদস্য ও শ্যামনগর গ্রামের মৃত নাজির উদ্দিন ছেলে মো. জনাব আলী (৫৬), ইউনিয়ন বিএনপির সদস্য ও ঠাকুর লক্ষীকোল পূর্ব পাড়া গ্রামের মৃত খোকন সরদারের ছেলে মো. ছাইদুর রহমান সরদার (৫৫), ভূজনগাছা গ্রামের আনোয়ার ব্যাপারী ছেলে মনিরুল ইসলাম (১৯), ভূজনগাছা গ্রামের জসমত আলী ছেলে জাহিদুল ইসলাম (২৩),ভূজন গাছা গ্রামের হোসেন আলী ছেলে আলা-আমিন (২৪), ভূজনগাছা গ্রামের ইউনুস আলী ছেলে মো. হেলাল হোসেন (২৪), ভূজন গাছা মো. সামাদ খলিফা ছেলে মো. মাসুম খলিফা। নৌকা মাঝি খোলাবাড়ীয়া গ্রামের মহির উদ্দিন বাগ ছেলে শাহানুর আলম(২৮), নৌকা মাঝি খোলাবাড়ীয়া গ্রামের মৃত লবাই ছেলে সাইফুল ইসলাম (৪৫)।
ওসি মো. শফিকুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নৌকায় জুয়া খেলা অবস্থায় আওয়ামী লীগ ও বিএনপি’র নেতাসহ ১১ জনকে নগদ টাকা জুয়া খেলা সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের আজ সকালে আদালতে পাঠানো হয়েছে।
আরিফুল/বুলাকী