ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তুচ্ছ ঘটনায় বাবাসহ ২ মেয়েকে কুপিয়ে জখম

মৌলভীবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৭, ৩০ অক্টোবর ২০২১   আপডেট: ১৩:০৮, ৩০ অক্টোবর ২০২১
তুচ্ছ ঘটনায় বাবাসহ ২ মেয়েকে কুপিয়ে জখম

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় সুপারি চুরির কৈফিয়ত চাওয়ায় বাবাসহ দুই মেয়েকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৩০ অক্টোবর) ভোরে উপজেলার সাগরনাল ইউনিয়নে‌র পাতিলাসাঙ্গন এলাকায় এ ঘটনা ঘটে।

আরো পড়ুন:

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য শরফ উদ্দিন।

আহতরা হলেন— পাতিলাসাঙ্গন গ্রামের চনু মিয়া (৫৫), আয়শা বেগম (১৮), রাশেদা বেগম (১৬)।

এলাকাবাসী শাহরিয়ার মাহবুব রাইজিংবিডিকে জানান, আজ ফজরের পর চুনু মিয়া দেখেন গাছ থেকে কয়েস মিয়া সুপারি চুরি করছে। তখন চুনু মিয়া তাকে ধরতে আসলে কয়েস দা জাতীয় কিছু দিয়ে তাকে আঘাত করে। তা দেখে চুনু মিয়ার দুই মেয়ে ঘটনাস্থলে এসে কয়েস মিয়াকে থামাতে চান। তখন কায়েস পালিয়ে যাওয়ার জন্য তার ২ মেয়েকেও আঘাত করে। এক পর্যায়ে অভিযুক্ত কয়েস মিয়ার ভাই শামীম আহমদ এসে দা জাতীয় কিছু দিয়ে তাদের হাতে, মাথায় ও পেটে আঘাত করে।

খবর পেয়ে স্থানীয়রা বাবা ও দুই মেয়েকে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। অবস্থা গুরুতর হওয়ায় ডাক্তাররা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠান।

জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী জানান, এ বিষয়ে একই গ্রামের আব্দুল হাসিমের ছেলে কয়েস মিয়া (৪০) ও তার ভাই শামীম আহমদের (৩৫) বিরুদ্ধে থানায় অভিযোগের প্রস্তুতি চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাইফুল্লাহ/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়