ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কাভার্ডভ্যানে মাইক্রোবাসের ধাক্কা, চালকসহ নিহত ২

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৮, ৩০ অক্টোবর ২০২১   আপডেট: ১৩:৩০, ৩০ অক্টোবর ২০২১
কাভার্ডভ্যানে মাইক্রোবাসের ধাক্কা, চালকসহ নিহত ২

কুমিল্লার চান্দিনায় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে মাইক্রোবাসের ধাক্কায় চালকসহ দুইজন মারা গেছেন। এ দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন। 

নিহতরা হলেন, মাইক্রোবাসে চালক কুমিল্লার লাকসাম উপজেলার তৌহিদুল ইসলাম (২৪) ও মাইক্রোবাসের যাত্রী মনোহরগঞ্জ  উপজেলার মো. ইব্রাহিম খলিল (২২)।

শনিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৬ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুর রহমান।

তিনি বলেন, সকালে চান্দিনার কাঠেরপুল এলাকায় রাস্তার পাশে কাভার্ডভ্যান দাঁড়িয়ে ছিলো। এ সময় ঢাকা থেকে কুমিল্লাগামী দ্রুত গতির মাইক্রোবাসটি কাভার্ডভ্যানে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক মারা যান।  মাইক্রোবাসের এক যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মারা যায়। মাইক্রোবাস ও কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।

 

আবদুর রহমান/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়