ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে মাসব্যাপী আয়কর রিটার্ন গ্রহণ কার্যক্রম শুরু 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৪, ১ নভেম্বর ২০২১  
চট্টগ্রামে মাসব্যাপী আয়কর রিটার্ন গ্রহণ কার্যক্রম শুরু 

বন্দরনগরী চট্টগ্রামে উৎসবমুখর আয়োজনে মাসব্যাপী আয়কর রিটার্ন গ্রহণ ও তথ্য সেবা কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (১ নভেম্বর) সকালে নগরের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার কর অঞ্চল-৪ কার্যালয়ে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মাসব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন করেন কর কমিশনাররা।

মাসব্যাপী এই আয়োজনে ই-টিআইএন নিবন্ধন, রিটার্ন গ্রহণ, প্রাপ্তি স্বীকারপত্র প্রদান, আয়কর রিটার্ন ফরম, চালান ও সিটিজেন চার্টার সরবরাহ, আয়কর সম্পর্কিত পরামর্শ ও তথ্য প্রদান করা হবে বলে জানিয়েছেন কর কর্মকর্তারা।

কর কমিশনার (অঞ্চল ৩) সৈয়দ মো. আবু দাউদ বলেন  ‘এই মাসটি কর বিভাগকে ব্রান্ডিং করার মাস।’

কর কমিশনার (অঞ্চল ৪) এসএম ফজলুল হক বলেন, ‘কর বিভাগের প্রধান লক্ষ্য ভাবমূর্তি। ভাবমূর্তি হচ্ছে মানুষ যা ভাবে। আমরা চাই করদাতারা রিটার্ন দিয়ে ফেরার সময় যেন ভাবে, কর বিভাগ আমার বিভাগ। মেলার পরিবেশে মাসব্যাপী রিটার্ন গ্রহণ ও সেবা দেব আমরা। শূন্য রিটার্ন দিলেও উৎসাহিত করতে হবে। মেলার কারণে জনসাধারণের মধ্যে কর সচেতনতা বেড়েছে।’

সর্বশেষ

পাঠকপ্রিয়