ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মমেক হাসপাতালে করোনা উপসর্গে ৩ জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৭, ২৯ নভেম্বর ২০২১   আপডেট: ১০:৩১, ২৯ নভেম্বর ২০২১
মমেক হাসপাতালে করোনা উপসর্গে ৩ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ নভেম্বর) সকালে ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে আইসিউতে ৯ জনসহ মোট ৪২ জন রোগী চিকিৎসাধীন আছেন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন।

মিলন/বুলাকী

সর্বশেষ

পাঠকপ্রিয়