বিআরবি গ্রুপের চেয়ারম্যানকে সংবর্ধনা
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুষ্টিয়ায় বিআরবি গ্রুপের চেয়ারম্যান মজিবর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
জাতীয় অর্থনীতিতে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরুপ বিআরবি কেবল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড বৃহৎ শিল্প ক্যাটাগরিতে ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার-২০১৯’ ১ম স্থান এবং ২০২০-২১ করবর্ষে কুষ্টিয়া জেলার সর্বোচ্চ আয়কর প্রদানকারী করদাতা সম্মানে ভূষিত হওয়ায় বিআরবি গ্রুপের চেয়ারম্যান মজিবর রহমানকে এ সংবর্ধনা দেওয়া হয়।
মঙ্গলবার (৩০ নভেম্বর) রাতে শহরের দিশা টাওয়ারে কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ।
কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ. ক. ম. সারোয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, কুষ্টিয়া নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ এস এম মুসতানজীদ প্রমুখ।
কাঞ্চন/এসবি