ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দিনাজপুরে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, বেড়েছে তাপমাত্রা

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২১, ২৯ ডিসেম্বর ২০২১   আপডেট: ১১:৪২, ২৯ ডিসেম্বর ২০২১
দিনাজপুরে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, বেড়েছে তাপমাত্রা

দিনাজপুরে মঙ্গলবার রাত থেকে বুধবার (২৯ ডিসেম্বর) সকাল পর্যন্ত গুঁড়িগুঁড়ি বৃষ্টিপাত হয়েছে। এতে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। ফলে শীতের প্রকোপ কিছুটা কমে বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা। এদিন সকাল ৯ টার দিকে দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিলো ৯০ শতাংশ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১১.০ ডিগ্রি সেলসিয়াস। 

সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জাল হোসেন।

আরো পড়ুন:

তোফাজ্জেল হোসেন জানান, বুধবার দিনাজপুর, সৈয়দপুরসহ আরো দুই একটি স্থানে গুড়িগুড়ি বৃষ্টিপাত হয়েছে। দিনাজপুরে বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১.০ মিলিমিটার। আজ দিন ও রাতের তাপমাত্রা মঙ্গলবারের তুলনায় কিছুটা হ্রাস পেতে পারে। অর্থাৎ আজ থেকে উত্তরের জেলাসমূহে শীতের প্রকোপ ক্রমান্বয়ে ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে।

তিনি আরো জানান, দিনাজপুরে সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল ৯০ শতাংশ। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৪ থেকে ৫ কিলোমিটার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাসাতের গতিবেগ ১০ থেকে ১৪ কিলোমিটার পর্যন্ত উন্নীত হয়েছে। 

তোফাজ্জেল হোসেন জানান, বুধবার সৈয়দপুর ১৫ ডিগ্রি, রাজারহাট ১৩.৫, রংপুর ১৫.৭, বদলগাছি ১৪.৫, যশোরে ১৪.৮, শ্রীমঙ্গল ১১, চুয়াডাঙ্গায় ১৫.২, তেঁতুলিয়ায় ১১.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১১ ডিগ্রি সেলসিয়াস।

মোসলেম/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়