ঢাকা     শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৫৫ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

সিরাজগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪২, ২৭ জানুয়ারি ২০২২  
৫৫ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে ৫৫ লিটার চোলাই মদসহ শ্রী দেবেন বড়াই (৬০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২-এরসহকারী পুলিশ সুপার জন রানা।

আরো পড়ুন:

জন রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৬ জানুয়ারি) রাতে র‌্যাবের একটি দল তাড়াশে অভিযান চালায় এবং দেবন বড়াইকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৫৫ লিটার চোলাই মদ জব্দ করা হয়। 

তিনি আরো জানান, উদ্ধারকৃত আলামত ও আসামিকে তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে। আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
 

আদিত্য/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়