ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যৌতুক মামলায় কারাগারে পুলিশ সদস্য

শেরপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৬, ৩০ জানুয়ারি ২০২২  
যৌতুক মামলায় কারাগারে পুলিশ সদস্য

যৌতুক ও নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া মামলায় মো. শাহাদাত হোসেন লাবন (২৪) নামে পুলিশের এক সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

রোববার (৩০ জানুয়ারি) দুপুরে সি.আর আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারিন ফারজানা এ আদেশ দেন। 

আরো পড়ুন:

শাহাদাত হোসেন লাবন জামালপুর সদর উপজেলার পূর্ব ফুলবাড়িয়া গ্রামের মো. শাহ আলমের ছেলে। বর্তমানে তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানায় কনস্টেবল পদে কর্মরত আছেন।

ঘটনার বিবরণে জানা যায়, ২০১৬ সালে শেরপুরের চরপক্ষীমারী ইউনিয়নের সাতপাকিয়া মোছা. জীবনা আক্তার পপির সঙ্গে বিয়ে হয় জামালপুর সদর উপজেলার পূর্ব ফুলবাড়িয়া গ্রামের শাহাদাত হোসেন লাবনের। বিয়ের কিছুদিন পর থেকেই শাহাদাত হোসেন লাবন যৌতুকের জস্য পপিকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে শুরু করেন। এক পর্যায়ে পপির বাবার বাড়িতে এসেও নগদ ৫ লাখ টাকা যৌতুকের দাবি করেন। ওই ঘটনায় গত বছরের ১৩ অক্টোবর  সি.আর আমলী আদালতে যৌতুক নিরোধ আইনে পপি তার স্বামীর বিরুদ্ধে একটি নালিশী মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তারের পর জামিন পান শাহাদাত হোসেন লাবন। পরে পপি শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আরও একটি মামলা করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল জানান, রোববার যৌতুক মামলায় সি.আর আমলী আদালতে উভয় পক্ষের শুনানি শেষে শাহাদাত হোসেন লাবনের আগে দেওয়া জামিন বাতিল করেন। একই সঙ্গে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

তারিকুল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়