ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনায় সিগারেটের আগুনে পুড়লো বাজারের ৩০ ঘর! 

নিজস্ব প্রতিবেদক, খুলনা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৩, ২৬ ফেব্রুয়ারি ২০২২   আপডেট: ১৪:০৪, ২৬ ফেব্রুয়ারি ২০২২
খুলনায় সিগারেটের আগুনে পুড়লো বাজারের ৩০ ঘর! 

খুলনার কেসিসি রূপসা পাইকারি মৎস্য আড়তের পাশে রূপসা পাইকারি কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের ৩০টি ঘর পুড়ে ছাই হয়েছে।

শ‌নিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১ দি‌কে এ অ‌গ্নিকা‌ণ্ডের সূচনা হয়। ফায়ার সা‌র্ভিসের সদস্যদের সঙ্গে স্থানীয়রা মিলে চেষ্টার পর বেলা সাড়ে এগোরাটায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হন।

রূপসা পাইকারি কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক মো. রমজান আলী হাওলাদার বলেন, ধারণা করা হচ্ছে কাঁচাবাজারের একটি ককশিটের গুদামে সিগারেট খেয়ে কেউ ফেলেছে। প্রথমে সেখানে একটি ককশিটে আগুন লাগে। আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। কাঁচাবাজারের ২১টি ঘর ও পার্শবর্তী সুলতান শিকদারের বাড়ির ৫টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মন্টু মিয়ার ফলের দোকান। যেখানে প্রায় ১৫-২০ লাখ টাকার ফল ছিল। তিনি খুলনা বিভাগে ফল সরবরাহ করেন। এছাড়া অগ্নিকাণ্ডে ঝুড়ির দোকানদার বাদশা সামান্য আহত হয়েছেন।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে কাঁচাবাজারের যে ঘরগুলো পুড়েছে সেগুলোর প্রতিটিতে থাকা প্রায় ২-৩ ট্রাক কলা পুড়ে গেছে। এতে অসহায় হয়ে পড়েছেন ফল ব্যবসায়ীরা। 

ফায়ার সার্ভিস টুটপাড়া স্টেশনের দায়িত্বরত শামসুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সাথে সাথে টুটপাড়ার ৩টি ও বয়রার ১টি মিলে মোট ৪টি ইউনিট গিয়ে চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। 

নূরুজ্জামান/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়