ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে ৯ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৫ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১১, ২৬ ফেব্রুয়ারি ২০২২   আপডেট: ১৫:১৫, ২৬ ফেব্রুয়ারি ২০২২
চট্টগ্রামে ৯ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৫ 

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৯টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে। সংশ্লিষ্ট ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে হালিশহর থানার এস আই সাইফুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। 

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আলমগীর হোসেন (৩৭),  মো. নাহিদুল ইসলাম (২০), মো. মন্নান (৩৫), মো. বাবুল মিয়া (৩৪) এবং আব্দুল মালেক (২৫)।

পুলিশ জানায়, বিশেষ অভিযান পরিচালনাকালে গত ২৩ ফ্রেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে হালিশহর থানা পুলিশ নগরীর মাদার্য্যপাড়া নামক এলাকা থেকে একটি চোরাই মোটরসাইকেলসহ আলমগীর ও নাহিদুল ইসলাম নামের দুই যুবককে গ্রেপ্তার করেন। পরে তাদের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে আজ (শনিবার) দুপুর পর্যন্ত চট্টগ্রাম নগরী এবং কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থেকে অপর তিন আসামিকে গ্রেপ্তার ও ৮টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ৫ আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

রেজাউল/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়